Web Analytics

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সেমিনারে তিনি এই নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসায় শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলে হবে না; প্রতিরোধে আরও বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ ঠেকাতে ধারাবাহিকভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি বর্জ্য ব্যবস্থাপনার আওতায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকেও অন্তর্ভুক্ত করার কথা বলেন। সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন। সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।