Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীর যানজট কমানো ও গণপরিবহণ ব্যবস্থা সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরের নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে। বুধবার কাঁচপুরে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রাথমিকভাবে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার বাস সেখানে নেওয়া হবে।

প্রশাসক বলেন, দূরপাল্লার বাস রাজধানীর মূল শহরে প্রবেশ না করলে ঢাকার যানজট উল্লেখযোগ্য হারে কমবে। কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধায় পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ শাটল সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্যও জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পটি তিনটি প্যাকেজে বাস্তবায়ন হচ্ছে এবং সার্বিক অগ্রগতি ৩০ শতাংশ। সীমানাপ্রাচীরের কাজ ৭৫ শতাংশ ও অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।