Web Analytics

রাঙামাটিতে কৃত্রিম জ্বালানি সংকটের কারণে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে মহসিন পেট্রোল পাম্পে তেল বিতরণের খবর ছড়িয়ে পড়লে শত শত ক্রেতা ভিড় জমায়, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হিমশিম খেতে হয়।

সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদরের নির্দেশনায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেল ও বোতল নিয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায় ক্রেতাদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটির প্রতিটি পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েন থাকবে যাতে তেল মজুদ বা কালোবাজারি রোধ করা যায়।

প্রশাসন জানিয়েছে, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য বিতরণ নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।