Web Analytics

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় অবস্থান করছেন, তবে তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো সরাসরি বৈঠক হবে না। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে চলমান আলোচনা ও কূটনৈতিক অগ্রগতি পর্যালোচনা করবেন, কিন্তু ইরানের সঙ্গে কোনো প্রত্যক্ষ বৈঠকের সূচি নেই।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের অনুরোধে দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হবে। কিন্তু ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে। কাতারের এই বক্তব্য ইরানের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কাতার আরও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের ৬০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সরাসরি বৈঠক না হওয়ায় ভবিষ্যৎ আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।