Web Analytics

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। গুম ও খুনে জড়িতদের বিচারের দাবিতে রোববার রাজধানীর বাংলা মটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে বেলা তিনটায় জমায়েতের পর পৌনে চারটায় পদযাত্রা শুরু হয়।

জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন। কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নিয়েছেন এবং পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা জাতীয় সংসদ ভবনের সামনে আবার জমায়েত হওয়ার কথা রয়েছে। সেখান থেকে নেতারা স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেবেন। এর আগে কর্মসূচি বাস্তবায়ন কমিটি দলমত নির্বিশেষে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানায়। ১১ দলীয় ঐক্যও কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।