Web Analytics

কুমিল্লার দেবিদ্বারে কাশিফুল উলুম মাদ্রাসায় পুরাতন দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে মো. সিফাত (৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় পৌর এলাকার ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন মাদ্রাসাটিতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিফাতকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক না এনে কোমলমতি শিক্ষার্থীদের দিয়েই ঝুঁকিপূর্ণ দেয়াল ভাঙার কাজ করাচ্ছিল। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন এবং শিশুদের দিয়ে এমন বিপজ্জনক কাজ করানোর বৈধতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।