Web Analytics

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, ইরানের নতুন কৌশল আঞ্চলিকভাবে যুক্তরাষ্ট্রের উপস্থিতির ভিত নাড়িয়ে দেবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতে যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হবে।

রেজাই দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসন সপ্তম মাসে প্রবেশ করলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন পর্যন্ত তাদের ঘোষিত কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, নিজেদের তৈরি করা পরিস্থিতির গভীরতা থেকে বেরিয়ে আসতেও তারা ব্যর্থ হবে।

তিনি বলেন, শিগগিরই যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশলের প্রভাব দেখা যাবে। রেজাইয়ের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমন্বিত পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।