Web Analytics

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মে ২০২৬) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। অন্য দুইজন হলেন কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার ভূইয়া মফিজুর রহমান এবং ঢাকার দোহার থানার সাবেক ওসি মোস্তফা কামালের স্ত্রী খন্দকার শামীমা হাসান। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়, মায়া ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত জ্ঞাত আয়ের বাইরে এক কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও ৫১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। মফিজুর রহমান ও শামীমা হাসানও ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দের আবেদন করে দুদক।

শুনানি শেষে বিচারক তিনজনের আয়কর নথি জব্দের আদেশ দেন, যা তদন্তে ব্যবহৃত হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।