বগুড়া ও এর সন্নিহিত এলাকায় পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন করা হয়েছে। সোমবার, ৯ নভেম্বর, স্পিকারের অনুমতিক্রমে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বা বউক প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
বিলটির লক্ষ্য সংশ্লিষ্ট এলাকার ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা। এতে তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টির কথাও বলা হয়েছে। বগুড়া ও আশপাশের এলাকার সমন্বিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনায় এই কর্তৃপক্ষ কাজ করবে।
রাজউক, চউক, খুউক ও রাউকের আদলে কর্তৃপক্ষটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়াটি ২৩ জুলাই মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং ২৬ জুলাই চূড়ান্ত অনুমোদন পায়। ১৯ আগস্ট বিলটির ভেটিং সম্পন্ন হয়। অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় ১৭ অক্টোবর অর্থ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির সুপারিশ নেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।