Web Analytics

রাজশাহীর বাঘা উপজেলায় সোমবার সকাল ৭টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন লালপুরের নওপাড়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম, বধুপাড়া গ্রামের বিধান দাস এবং আন্দী গ্রামের রকেনা বেগম। আহত শাহাজান আলী ও সীমা বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাঘা থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পুলিশ জানায়, লালপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। কুয়াশার কারণে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।