Web Analytics

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের অভিযোগে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগটি জমা দেন সুজন মিয়ার স্ত্রী নাজমা আক্তার।

অভিযুক্ত দুই সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। ঘটনার সময় তারা র‍্যাব-১-এ কর্মরত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সূত্র অনুযায়ী, গুমের অন্য মামলায় বর্তমানে ট্রাইব্যুনালে এই দুই আসামির বিচার চলছে। অভিযোগে বলা হয়, ২৭ মার্চ আনুমানিক রাত ২টায় সাদা মাইক্রোবাসে আসা ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির দরজা ভেঙে সুজন মিয়াকে মারধর করে মুখ বেঁধে নিয়ে যায়।

নাজমা আক্তারের অভিযোগ, টঙ্গী পূর্ব থানার তৎকালীন ওসি কামাল হোসেন জিডি বা মামলা নিতে রাজি হননি এবং পরে ওপরের নির্দেশের কথা বলেন। অভিযোগপত্রে বলা হয়েছে, খোঁজ নিয়ে তারা জানতে পারেন অন্য আসামিদের সহযোগিতায় র‍্যাব-১ সুজন মিয়াকে অপহরণ করে। আজ পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।