Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করে দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের সিরজান শহরে অন্তত ৩১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী সিরজানে চারটি নেটওয়ার্কের কার্যক্রম শনাক্ত করে সেগুলো ভেঙে দিয়েছে। এসব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই ৩১ জনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা গত জানুয়ারিতে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভেও অংশ নিয়েছিলেন।

ইরানি কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, বিক্ষোভের সময় তারা গভর্নরের কার্যালয়ে আগুন দেওয়া এবং ব্যাংক ও বিভিন্ন সরকারি দপ্তরে ভাঙচুরে জড়িত ছিলেন। আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে কাজ করে অস্থিরতা তৈরির চেষ্টা করছিলেন বলেও দাবি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা বা বিচারপ্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।