Web Analytics

বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনে সই না করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা আইনটিকে কোরআন, সুন্নাহ ও ইসলামী বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আখ্যা দেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি যেন তাদের ভাষায় ‘কালো আইন’-এ স্বাক্ষর না করেন, সেই অনুরোধও জানান তারা।

বিবৃতিতে উলামারা বলেন, দানকারী দান করা সম্পত্তি ভোগ করলে এবং তা মৃত্যুর পর কার্যকর হলে সেটি মূলত মিরাসি সম্পত্তির প্রশ্ন তোলে। তাদের মতে, মিরাসের ক্ষেত্রে আল্লাহ নির্ধারিত ওয়ারিশরা নির্ধারিত অংশ পাবেন এবং এতে হস্তক্ষেপের সুযোগ নেই। তারা আরও বলেন, হেবা করার পর দাতার ওই সম্পদ ভোগ করা বা ফিরিয়ে নেওয়ার বিষয়ে শরিয়তে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

উলামারা উল্লেখ করেন, ওসিয়াত সর্বোচ্চ এক-তৃতীয়াংশ পর্যন্ত করা যায় এবং ওয়ারিসের জন্য ওসিয়াত করা যায় না। ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে ১ ফেব্রুয়ারি ফতোয়া চাওয়া হলে বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক ৪ ফেব্রুয়ারি ফতোয়া দেন। সেখানে মিরাস বণ্টননীতি এড়ানোর উদ্দেশ্যে করা হেবাকে স্পষ্ট হারাম বলা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।