Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে দুধে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধির অপরাধে আব্দুর রশিদ (২৩) নামে এক দুধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ১০০ লিটার কোয়ালিটি তেল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। রায় প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, আব্দুর রশিদ বাড়িতে সিলিং সেন্টার বসিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করতেন এবং এসব দুধ প্রাণ ও ব্র্যাকসহ বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করতেন। অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. শারমিন আক্তার, সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানার এস আই এরশাদ আলী উপস্থিত ছিলেন।

এই অভিযানের মাধ্যমে স্থানীয় প্রশাসন খাদ্যে ভেজাল রোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জনসম্মুখে জব্দকৃত তেল ধ্বংসের মাধ্যমে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।