Web Analytics

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা বাংলাদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির আট সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানায়। মঙ্গলবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামান। দলে ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর বিল শর্টেন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর মাইকেল লিংকনসহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে শাখা ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দল জানায়, উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীরা নিজ দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। ইউজিসি চেয়ারম্যান উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, এটি কর্মসংস্থান বৃদ্ধি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে সহায়ক হবে।

সভায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা ও মেশিন লার্নিংসহ আধুনিক বিষয়সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জন করে বৈশ্বিক কর্মবাজারে প্রবেশ করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।