Web Analytics

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. দলা মিয়া (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড ও জরিমানা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। প্রশাসন সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা এলাকায় এক যুবকের মাদক সেবনের খবর পাওয়া যায়।

ওই তথ্যের পর এলাকাটিতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় দলা মিয়াকে আটক করা হয় বলে জানিয়েছে প্রশাসন। দলা মিয়া বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকার মৃত আবুলের ছেলে। ইউএনও মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।