Web Analytics

পরিচয় ভুলে দাফন করা এক ব্যক্তির লাশ ২০ মাস পর টাঙ্গাইলের মধুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মেজবাহুল ইসলাম (৩০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতীবান্ধা গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় এবং পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ৩১ জুলাই ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের একটি বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মধুপুর পৌর এলাকার নয়াপাড়ার বাসিন্দা হয়রত আলী লাশটি তার ছেলে রিদয় বলে দাবি করে দাফন করেন। কিন্তু ৭ আগস্ট রিদয় জীবিত ফিরে আসলে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে গাইবান্ধার হাফিজুর রহমান ছবির মাধ্যমে লাশটি তার নিখোঁজ ছেলে মেজবাহুল ইসলাম হিসেবে শনাক্ত করেন।

পরিবারের আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন ও হস্তান্তর করা হয়। এ সময় মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ও টাঙ্গাইল পিবিআই ইন্সপেক্টর মো. শফিউল আলম উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।