পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ মাথা উঁচু রেখে বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত এবং পররাষ্ট্রনীতিতে জনগণের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ। শনিবার রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি বলেন, বাংলাদেশ অন্য খেলোয়াড়দের খেলার দাবার বোর্ড হতে চায় না; দেশটি নিজেদের শর্তে চলতে চায়।
তিনি বলেন, উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়টি দুটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। জ্বালানি সংগ্রহে বৈচিত্র্যকরণ, নতুন উৎস ও নতুন ক্ষেত্রের দিকে নজর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিজস্ব গ্যাস ও এলএনজি উৎস অনুসন্ধান শুরু করেছে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ১০ বছরের বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে, যা অর্থনীতির ওপর বোঝা সৃষ্টি করেছে। মানবিক দৃষ্টিভঙ্গিতে সহযোগিতাপূর্ণ থাকার পাশাপাশি সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের কার্যকর পদক্ষেপ নিতে অংশীদার, বন্ধু ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।