Web Analytics

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির ১৯০ জন সাবেক কূটনীতিক। দ্য কানাডিয়ান প্রেসের তথ্যমতে, তারা এক যৌথ চিঠিতে স্বাক্ষর করে বলেন, কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না দিলে ইসরাইল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার উপেক্ষা করে বসতি সম্প্রসারণ চালিয়ে যাবে। এই আহ্বান জানানো হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননের পরিস্থিতির প্রেক্ষিতে।

চিঠিতে আরও বলা হয়, কানাডা যদিও হিজবুল্লাহ সম্পর্কিত ইসরাইলের বৈধ নিরাপত্তা উদ্বেগ স্বীকার করে, কিন্তু পুরো শহর ধ্বংস করা এবং বিপুলসংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। গাজা উপত্যকা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কর্মকাণ্ডের জবাবে ব্যবস্থা নিতে কানাডার ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ার সময়েই এই আহ্বান এসেছে।

এই পদক্ষেপ কানাডার মধ্যপ্রাচ্য নীতিতে নতুন বিতর্কের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে গাজা ও লেবাননের চলমান সহিংসতার প্রেক্ষাপটে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।