Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ব্যাপক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। রাজ্যের বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও বাঁকুড়াসহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস (তৃণমূল) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকেরা দুই বিজেপি কর্মীকে হত্যা করেছে, অন্যদিকে তৃণমূলের দাবি বীরভূমের নানুর ও কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীদের হাতে তাদের দুই কর্মী নিহত হয়েছে। উভয় পক্ষই দায় অস্বীকার করেছে। আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। বিজেপি নেতারা দাবি করেছেন, তাদের কোনো কর্মী সহিংসতায় জড়িত নয়, বরং কিছু দুষ্কৃতকারী বিজেপির নাম ব্যবহার করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।