উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরা-বৃন্দাবনে অযোধ্যা ও কাশীর ধাঁচে বিশাল মন্দির চত্বর গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন। শুক্রবার মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে পূজা দেওয়ার পর তিনি এ ঘোষণা দেন। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ঘোষণাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
যোগী বলেন, অযোধ্যা ধামে বিশ্বের বৃহত্তম মন্দির তৈরি হয়েছে এবং এবার একই ধরনের বড় পরিকাঠামো মথুরা-বৃন্দাবনে গড়ে তোলা সরকারের লক্ষ্য। এতে ব্রজভূমির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি জানান। তাঁর বক্তব্যে কাশী-মথুরা ইস্যু ফের আলোচনায় এসেছে; হিন্দুত্ববাদীদের একাংশ জ্ঞানভাপী ও শাহী ঈদগাহ মসজিদ নিয়ে দাবি জানিয়ে আসছে। তবে শুক্রবারের বক্তব্যে তিনি মথুরা-বৃন্দাবনের মন্দির চত্বর পরিকল্পনার কথাই বলেন।
ব্রজ তীর্থ বিকাশ পরিষদের বৈঠকে মথুরা-বৃন্দাবনের ১২ কিলোমিটার রেলপথ বন্ধ করে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। ২০০টি ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ, তিন বছরের মধ্যে ব্রজ চৌরাশি ক্রোশ পরিক্রমা প্রকল্প শেষ, বহুতল পার্কিং, জল সংরক্ষণ, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।