Web Analytics

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের দুই পক্ষের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের পর তিনজনকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে নিউমার্কেটের মেঘনা ফিলিং স্টেশনের সামনে এ সংঘর্ষ হয়। ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, এইচএসসি-২৭ ব্যাচের উত্তর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী নবি কয়েক দিন ক্লাস ও হলে অনুপস্থিত থাকায় তার কক্ষের বন্ধু স্বচ্ছ বিষয়টি নবির বাবাকে জানান। এ নিয়ে আগের রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরীক্ষা শেষে এ ঘটনাকে কেন্দ্র করে আরও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী সংঘর্ষে জড়ায়। ইটের আঘাতে সিয়াম নামের এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হয়।

উত্তর ছাত্রাবাসের হল প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, সকালে একবার এবং পরে পাম্পের সামনে আবার মারামারি হয়; সেখানে দুজনের মাথা ফাটে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গ ও গ্রুপিংয়ের অভিযোগে দক্ষিণ ছাত্রাবাসের দুজন এবং উত্তর ছাত্রাবাসের একজনকে বহিষ্কার করা হয়েছে। উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার মাহমুদ জানান, আরেক শিক্ষার্থীর অভিভাবক আন্ডারটেকিং দিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।