Web Analytics

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে প্রতিষ্ঠানগুলো ছেয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার এখন একটি বড় সুযোগ তৈরি হয়েছে এবং ধৈর্য ধরে এগোলে সফলতা আসবে।

তিনি বলেন, কৃষি লাভজনক না হওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে সরকারি প্রণোদনা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিতে হবে। কৃষিখাতের মৌলিক সমস্যার সমাধান গবেষণার মাধ্যমে করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

কৃষিবিজ্ঞানীদের জন্য সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। প্রয়োজন হলে আইন সংশোধন করে তাদের পেনশনের সুব্যবস্থা করার কথাও বলেন তিনি। শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণে কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণ জরুরি উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।