Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মায়েদের সম্পৃক্ততায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিতে বাংলাদেশে শিগগিরই একটি পাইলট কার্যক্রম শুরু করা হবে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর অভিজ্ঞতা অনুসরণ করে স্থানীয় বাজার থেকে শাকসবজি, ডিম, মাছসহ উপকরণ সংগ্রহ এবং মায়েদের মাধ্যমে রান্না ও সরবরাহের সম্ভাব্য মডেল পরীক্ষা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি শিশুর কাছে সঠিক সময়ে নিরাপদ, মানসম্মত ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, মাদারস কমিটির কার্যকর নজরদারির কারণে মিড-ডে মিল প্রকল্পে অনিয়ম ও বিভিন্ন অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। স্থানীয় পর্যায়ে মায়েদের সরাসরি অংশগ্রহণ খাবারের মান, সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করছে।

প্রতিটি বিদ্যালয়ের মাদারস কমিটিকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। খাবারের গুণগত মান, গন্ধ, স্বাদ বা সরবরাহে অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষকে জানাতে হবে। তিনি শিক্ষক প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, জনবল, অবকাঠামো, কারিকুলাম, মনিটরিং ও প্রযুক্তি ব্যবহারে সংস্কারের উদ্যোগের কথাও তুলে ধরেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।