Web Analytics

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি নিজে খোঁজ নিয়েছেন এবং সেনাবাহিনীর প্রকৌশলী ও সেতু প্রকল্পের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতামত অনুযায়ী, নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা, পরিবেশগত ভারসাম্য ও পানি চলাচলের সুবিধার জন্য ওই মাটি অপসারণ প্রয়োজন। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে মন্ত্রী জানান, ঢাকার গণপরিবহন ব্যবস্থায় প্রতিটি রুটের বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করা হবে। তিনি বলেন, একই রুটে একাধিক ব্যক্তিমালিকানাধীন বাস চলায় প্রতিযোগিতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নতুন ব্যবস্থায় বাসগুলো একীভূতভাবে পরিচালিত হবে এবং নির্দিষ্ট টার্মিনাল ও স্টপেজে থামবে, যাতে শৃঙ্খলা বজায় থাকে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।