Web Analytics

যুক্তরাষ্ট্রের আইসিসি ছাড়ার আহ্বানের পর আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে তাজিকিস্তান। রয়টার্সের বরাতে জানা গেছে, আইসিসির পরিচালনা পর্ষদের প্রেসিডেন্সি সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। আদালত ছাড়ার ঘোষণা দেওয়া সপ্তম রাষ্ট্র তাজিকিস্তান এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা শুরুর পর এ প্রক্রিয়ায় যুক্ত হওয়া চতুর্থ দেশ।

যুক্তরাষ্ট্র জুলাইয়ে দেশগুলোকে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানায়। এর পর চাদ, ভেনেজুয়েলা ও প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাওরু আদালত ছাড়ার ঘোষণা দেয়। এর আগে ২০২৫ সালের এক ঘোষণায় বুরকিনা ফাসো, মালি ও নাইজারও সরে যাওয়ার কথা জানায়। তারা আদালতটিকে ‘নব্য-ঔপনিবেশিক দমন-পীড়নের হাতিয়ার’ বলে অভিহিত করেছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার না করায় মার্চে তাজিকিস্তানের সমালোচনা করেছিল আইসিসি। ২০২৫ সালে পুতিন তাজিকিস্তান সফর করেন; ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রেসিডেন্সি বলেছে, এক বছর মেয়াদি প্রত্যাহার প্রক্রিয়া আন্তর্জাতিক ন্যায়বিচার ও দায়মুক্তির অবসানের উদ্যোগকে দুর্বল করতে পারে। সদস্য থাকা অবস্থার চুক্তিগত দায় থেকেও কোনো রাষ্ট্র মুক্ত হবে না। বর্তমানে সাতটি প্রত্যাহারপ্রক্রিয়াধীন দেশসহ আইসিসির সদস্যরাষ্ট্র ১২৫টি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।