Web Analytics

জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি নথি অনুযায়ী, এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) জানিয়েছে, ৫৪টি দেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধ করতে এবং তা কার্যকরভাবে প্রয়োগে ব্যর্থ হয়েছে।

চীন, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানসহ প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে ওয়াশিংটনের তদন্তের কয়েক মাস পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সময়ে ট্রাম্প প্রশাসন তার জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, যা গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করেছিল।

ইউএসটিআর জানিয়েছে, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ এবং বাকি ৪৫টি দেশের পণ্যে ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।