Web Analytics

রাজধানীর পল্লবী থেকে ৫৫ বছর বয়সী সেলিনা আফরোজ নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার ভোরে পল্লবীর ৬ নম্বর সেকশনের ১০ নম্বর সড়কের একটি ফ্ল্যাটের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ডাইনিং রুমে পড়ে থাকা লাশের নাক-মুখে রক্ত ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গোসল শেষে বাথরুম থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং একই দিন জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা আফরোজ একাই ওই ফ্ল্যাটে বসবাস করতেন। তার স্বামী মমিনুল হক ও সন্তানরা কানাডায় থাকেন এবং তার খোঁজ নিতেন না। ১২ বছর আগে পারিবারিক কলহের কারণে তিনি কানাডা থেকে দেশে ফিরে আসেন এবং একাকী জীবনযাপন করছিলেন।

এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন একই এলাকায় ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের নিঃসঙ্গ মৃত্যু নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।