Web Analytics

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়, যাতে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে আরও ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনী। বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা মো. মাসুদ আলম আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন, শাহবাগ ও প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন আন্দোলনের সময় আলোচনায় আসেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।