Web Analytics

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, কোরআন-সুন্নাহভিত্তিক ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, আল্লাহর বিধানই সুদ, ঘুষ ও দুর্নীতি নির্মূলের একমাত্র পথ। শুক্রবার রাজধানীর পল্টনের ফারস হোটেলে ‘ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ দিবস’ উপলক্ষে খেলাফত আন্দোলনের আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জমিন ও মানুষ আল্লাহর সৃষ্টি, তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠাই শান্তি ও মুক্তির নিশ্চয়তা। পবিত্র রমজান মাসে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।