Web Analytics

২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সবশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী আলপনা এঁকে বেদি সাজিয়েছেন, আর লাল-সাদা রঙে প্রাঙ্গণ রক্তঝরা একুশের আবহে সেজে উঠেছে। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে।

১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ মিনার পরিদর্শন করে প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ১৫ হাজার পুলিশ সদস্যের অংশগ্রহণে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম ও সাইবার মনিটরিং সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তিনি সর্বসাধারণকে শৃঙ্খলা বজায় রেখে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।

র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানান, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। শহীদ মিনার এলাকায় সিসিটিভি নজরদারি ও সেক্টরভিত্তিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচিগুলোকেও নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।