Web Analytics

রোববার ভোরে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ভোররাত সাড়ে চারটার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে সন্দেহজনক শব্দ শুনে টহল দল সতর্ক হয়। তারা দুই অজ্ঞাত চোরাকারবারিকে দেখতে পায় এবং থামতে ও আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করে তারা ভারতের দিকে পালানোর চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে বিজিবি গুলি চালায়।

গুলির মুখে চোরাকারবারিরা রাতের অন্ধকারে সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে বিজিবি ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালায়, তবে কাউকে আটক করা যায়নি। বিজিবি জানিয়েছে, এই ঘটনায় বড় কোনো চোরাচালান পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তলুইগাছা ও আশপাশের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।