Web Analytics

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবের ইউনিয়নের নতুন কোলা গ্রামের রিনা খাতুন অভিযোগ করেছেন, যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার পর স্বামী রাকিবুল ইসলাম তাকে তালাক দিয়েছেন। রিনা ও তার পরিবারের দাবি, দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও গর্ভে যমজ কন্যাসন্তান থাকার খবর জানার পর থেকেই রাকিবুল ও তার পরিবারের সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। পরে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে দুই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় দুই দফা সালিশ বৈঠক হলেও রাকিবুল ও তার পরিবার রিনা ও সন্তানদের মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে রাকিবুল রিনাকে তালাকনামা পাঠান বলে জানা গেছে। যোগাযোগের চেষ্টা করেও রাকিবুলের পরিবারের কাউকে পাওয়া যায়নি, স্থানীয়দের মতে তারা পলাতক।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।