Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি প্রস্তাবিত চুক্তিতে স্বাক্ষর না করে তবে দেশটি ধ্বংস করে দেওয়া হবে। আলজাজিরার বরাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে, যেখানে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফও আছেন। প্রতিনিধিদলটি সোমবার সন্ধ্যার মধ্যে পাকিস্তানে পৌঁছে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, এটি ইরানের জন্য একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তিতে আসার শেষ সুযোগ। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি স্বাক্ষর না করে, তবে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। গত সপ্তাহে ইসলামাবাদে ২১ ঘণ্টার প্রথম দফার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। ১০ দিনের যুদ্ধবিরতি শেষ হতে চলায় এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনাই বড় সংঘাত এড়ানোর শেষ সুযোগ হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।