Web Analytics

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, উন্নয়ন শুধু ইট-পাথরের অট্টালিকা নির্মাণে সীমাবদ্ধ নয়; শিক্ষার মানোন্নয়ন এবং মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তোলাও প্রকৃত উন্নয়নের অন্যতম মাপকাঠি। রোববার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। এতে এবতেদায়ি পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি বা সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি বা সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, মুন মুন জাহান লিজা।

কায়সার কামাল নারী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, সাধারণ শাখার ২৮ জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে ২১ জন নারী শিক্ষার্থী। তিনি কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সততা ও একাগ্রতার সঙ্গে কাজের আহ্বান জানান। অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিধান সঙ্গে নিয়ে বই পড়ার পরামর্শ দেন তিনি। দেরিতে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও তিনি দুঃখ প্রকাশ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।