Web Analytics

জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে দুই সহোদরসহ চার শিশু মারা গেছে। ঈদের দিন বিকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত সাতজন নিখোঁজ রয়েছে। পুলিশ জানায়, ঈদ উদযাপনে নদীর পাড়ে বেড়াতে আসা মানুষজন সেতুর ধারণক্ষমতার বেশি সংখ্যায় উঠে পড়লে সেতুটি মাঝখানে ভেঙে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের কন্যা মায়া মনি, ঝালুর চরের শের আলীর কন্যা খাদিজা আক্তার, এবং ১৪ বছর বয়সী মোতালেব হোসেন ও আবিদ।

উদ্ধার অভিযান এখনো চলছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।