Web Analytics

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। বুধবার রাত ৮টায় শ্রীপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীর মা মেয়েকে দ্রুত উদ্ধারের এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মায়ের অভিযোগ, রিজভী অস্ত্রের মুখে জোরপূর্বক তাঁর মেয়েকে তুলে নিয়ে গেছেন। শ্রীপুর থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করার পরও পুলিশ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে তিনি দাবি করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁর মেয়ে জীবিত নাকি মৃত, সে সম্পর্কেও পরিবারের কাছে কোনো তথ্য নেই।

পরিবারের অভিযোগে রিজভী ও তাঁর বাবা-মায়ের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদল রিজভীকে পদ থেকে বহিষ্কার করে। শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে একাধিক দল অভিযান চালাচ্ছে। সর্বশেষ খবর পর্যন্ত শিক্ষার্থীর সন্ধান মেলেনি; রিজভীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।