Web Analytics

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা আধুনিক ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপের পাইলট কার্যক্রম আরও ছয় জেলায় সম্প্রসারিত হয়েছে। ১৮ এপ্রিল ২০২৬ শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়। শুরুতে রাজধানী ঢাকার কয়েকটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু থাকলেও এখন রাজধানীর ১৮টি পেট্রল পাম্পে অ্যাপটির ব্যবহার বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়, মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ জেলাগুলোকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম চালু করা হবে বলে পোস্টে উল্লেখ করা হয়।

গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস অ্যাপ ইনস্টল করে ফোন নম্বর যাচাই ও মোটরসাইকেলের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।