Web Analytics

দেশের চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে রাজশাহীতে ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার থেকে রাজশাহী-১ ব্যাটালিয়ন জেলার সীমান্তবর্তী ১২টি পেট্রোল পাম্পে নজরদারি জোরদার করেছে। মহানগরীর শিরোইল কলোনির যমুনা অয়েল ডিপোর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।

তিনি জানান, রাজশাহীতে পদ্মা, মেঘনা ও যমুনার তিনটি অয়েল ডিপো এবং ১২টি ফিলিং স্টেশন রয়েছে। এসব স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। সীমান্তবর্তী পদ্মার চর এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে যাতে জ্বালানি তেল ভারতে পাচার না হয়। তিনটি ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে।

বিজিবি জানায়, ভারতে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় একটি অসাধু চক্র পাচারের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি কাজ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।