Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে এবং এ ধরনের প্রক্রিয়ায় সময় লাগে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা পুনরায় শুরু হয়েছে।

শামা ওবায়েদ জানান, প্রত্যর্পণ চুক্তি বা অন্য কোনো আইনি কাঠামোর আওতায় দণ্ডিত ব্যক্তিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরণ করতে হয়। তিনি বলেন, এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সক্রিয়ভাবে কাজ করছে এবং আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির আইনি দিক পর্যালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পলাতক ও দণ্ডিত ব্যক্তির মন্তব্য চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রাসঙ্গিক নয়। অন্তর্বর্তী সরকারকাল থেকেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।