Web Analytics

রাজধানীর দারুস সালাম এলাকায় শনিবার রাতে নিজ বাসায় গৃহবধূ জেসমিন বেগমকে তার স্বামী গুলি করেছেন বলে জানিয়েছে র‍্যাব। সংস্থাটির তদন্ত অনুযায়ী, মাদকাসক্ত অবস্থায় স্ত্রী জেসমিনের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান গুলি করেন। ৩৮ বছর বয়সি জেসমিনের ডান হাতের বাহুতে গুলি লাগে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছে র‍্যাব।

রোববার বিকেলে কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, খোলা জানালার পাশে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তবে র‍্যাবের ভাষ্য, তদন্তে দেখা গেছে ঘটনাটি ঘরের ভেতরেই ঘটেছে।

এ ঘটনায় মান্নান, তার ২৫ বছর বয়সি ছেলে রাকিব এবং রাকিবের ২১ বছর বয়সি বন্ধু হাতিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানায়, মান্নান অস্ত্রটি রাকিবের কাছে দিলে সে হাতিমের বাসায় লুকিয়ে রাখে। যৌথ অভিযানে সেখান থেকে পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবাও উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।