Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা শুধু ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণের প্রেরণাও বটে। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার এক বার্তায় তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৃহস্পতিবার সারাদেশে দিবসটি পালিত হবে।

তিনি স্মরণ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও চট্টগ্রামের কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন পুলিশ গুলিতে নিহত হন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে রূপ নেয় এবং শেষ পর্যন্ত স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, এই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর বাংলাদেশ গড়ার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ পরিশোধ সম্ভব। তিনি শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।