যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের জন্য ইরান যুদ্ধের প্রতি জনসমর্থনের অভাব, জ্বালানির দাম বৃদ্ধি এবং ইসরাইলের প্রতি জনমনে বিরূপ মনোভাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি ফল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, মানুষ যুদ্ধ পছন্দ করেনি এবং পেট্রলের দাম বেড়ে যাওয়াও পছন্দ করেনি। তিনি দাবি করেন, তিনি দাম অনেক কমিয়ে রেখেছিলেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরাইলের প্রতি মানুষের মধ্যে অবিশ্বাস্য রকমের বিরূপ মনোভাব রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ইসরাইলের চাপ ও ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এই সংঘাত বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত করে, ফলে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায় এবং এর অর্থনৈতিক চাপ সাধারণ মার্কিন নাগরিকদের ওপর পড়ে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বাড়তে থাকা অসন্তোষ রিপাবলিকানদের নির্বাচনি রাজনীতিতেও প্রভাব ফেলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।