Web Analytics

ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয় গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের (জিসিডিজি) ঘোষিত একটি সেমিনারের বুকিং বাতিল করেছে। প্রতিবেদনে সংগঠনটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘বাংলাদেশ অ্যাট আ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম’ শীর্ষক অনুষ্ঠানটি সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হেলসিঙ্কিতে হওয়ার কথা ছিল।

সেমিনারটির আয়োজক হিসেবে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. হাবিবে মিল্লাতের নাম উল্লেখ করা হয়েছে। তিনি জিসিডিজির প্রেসিডেন্ট এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সংগঠনটির অফিশিয়াল পেজে বলা হয়েছিল, ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে অংশ নেবেন। ফেসবুকে আরও ১০ অতিথির নাম প্রকাশ করা হলেও অন্তত তিনজন জানান, তাদের সঙ্গে কথা না বলে বা অনুমতি ছাড়াই নাম দেওয়া হয়েছে।

ফিনল্যান্ড এনসিপির আহ্বায়ক মো. আহাদ শিকদার বলেন, সেমিনার ও শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়টি ইমেইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। এনসিপির সারোয়ার তুষার বলেন, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফিনল্যান্ড শাখা বিশ্ববিদ্যালয় ও বিদেশি আলোচকদের সঙ্গে যোগাযোগ করে। তাঁর ভাষ্য অনুযায়ী, এরপর হল বুকিং বাতিল হয় এবং বিদেশি আলোচকেরা অংশ নিতে অস্বীকৃতি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।