Web Analytics

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারি চাকরিতে প্রচলিত গৎবাঁধা প্রশিক্ষণের পরিবর্তে সমস্যা সমাধানভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রণীত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন প্রতিবেদন গ্রহণকালে তিনি বলেন, নাগরিককে সরকারের কাছে যেতে হবে না, বরং প্রযুক্তির মাধ্যমে সরকারের সেবা নাগরিকের কাছে পৌঁছে যাবে।

তিনি পুরোনো প্রশিক্ষণ ব্যবস্থার সমালোচনা করে বলেন, ভবন থাকলেও দক্ষ জনবল ও আধুনিক পদ্ধতির অভাবে প্রশিক্ষণের ফল দৃশ্যমান নয়। ইউনূস প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে ইনসেনটিভ প্রদানের আহ্বান জানান এবং ভালো মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ দেন। জিআইইউ জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নির্দেশনায় ১০ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রতিষ্ঠানের মূল্যায়ন শুরু করে। প্রতিবেদনে গুণগত মান উন্নয়ন ও সমস্যা উত্তরণের কৌশল তুলে ধরা হয়েছে।

একাডেমিয়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটিগুলো আন্তর্জাতিক মানদণ্ড ও উত্তম চর্চা অনুসরণ করে এই কার্যক্রম পরিচালনা করে।

Card image

Related Memes

logo
No data found yet!