বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে লাইফ সাইকেল বিডি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে র্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
স্বাগত বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, এবারের বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই এবং সরকার ঋণখেলাপিদের সুবিধা দিচ্ছে। তিনি তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও একটি সুস্থ, বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আহ্বান জানান। রক্তদাতাদের উদ্দেশে তিনি বলেন, এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে এবং রক্তদান মানবসেবা ও ইবাদত উভয়ই।
তিনি আরও জানান, দেশের হাসপাতালগুলোতে আধুনিক রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং এ সমস্যা সমাধানে ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজসহ উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।