Web Analytics

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, আজকের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলেও বৃহস্পতিবার থেকে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত সিদ্ধান্তে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা দাবি হলো প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারি।

শিক্ষার্থীদের মতে, এটি কোনো এক দিনের আন্দোলন নয়, বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই। আজকের কর্মসূচি শেষ হলেও তারা মূল দাবি থেকে সরে আসবেন না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।