Web Analytics

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন ১০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজন পদত্যাগপত্রে বলেন, চাকরি ও দায়িত্ব গ্রহণসংক্রান্ত বিষয় উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে সুজন জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় এবং তিনি পরে জবাব দেন। তার দাবি, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বরখাস্তের আদেশ প্রত্যাহার করে। তিনি আরও উল্লেখ করেন, রিট পিটিশন ২০৭৭০/২০২৫-এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২০ জানুয়ারি হাইকোর্ট বিভাগ তার আবেদন আইনানুগভাবে নিষ্পত্তির নির্দেশ দেন।

প্রতিবেদনে তার বিরুদ্ধে জাল সনদ, দুই কর্মস্থল থেকে বেতন নেওয়া ও জোর করে দায়িত্ব নেওয়ার অভিযোগের কথা বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ হাসিনা ইসলাম হামলার অভিযোগে সুজনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। ইউএনও মুন্নি ইসলাম পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কার্যকরের জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।