Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি বাহিনীর শক্তির কারণেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক অবস্থান পেছনে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

ফাদাভির ভাষ্য, আমেরিকানরা ‘পালিয়ে গেছে’ এবং এই সরে যাওয়া তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। তিনি আরও দাবি করেন, প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন নৌযান নেই। তার মতে, আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজ ‘১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ’।

ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলার মধ্যেই ফাদাভি এসব দাবি করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানায়, অবরোধ কার্যকর রাখতে জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করাই এসব পদক্ষেপের উদ্দেশ্য।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।