Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে ‘ক্ষয়িষ্ণু সভ্যতা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মার্টিনিকের কবি ও রাজনৈতিক চিন্তাবিদ এইমে সেজায়ারের বিখ্যাত উপনিবেশবাদবিরোধী গ্রন্থ ‘ডিসকোর্স অন কলোনিয়ালিজম’ থেকে উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেন। ১৯৫০ সালে রচিত এই গ্রন্থে সেজায়ার ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক সভ্যতার নৈতিক দ্বিচারিতা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন।

বাঘাই উদ্ধৃত অংশে বলা হয়েছে, যে সভ্যতা নিজের সমস্যার সমাধান করতে পারে না, সেটি ক্ষয়িষ্ণু; যে সভ্যতা গুরুত্বপূর্ণ সমস্যাগুলো উপেক্ষা করে, সেটি অসুস্থ; আর যে সভ্যতা নিজের নীতি ও আদর্শ নিয়ে ছিনিমিনি খেলে, সেটি মৃতপ্রায়। বাঘাই এই সাহিত্যিক উদ্ধৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সমালোচনাকে নৈতিক ও দার্শনিক প্রেক্ষাপটে উপস্থাপন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাঘাই এর আগেও ভূ-রাজনৈতিক ঘটনাবলিকে ব্যাখ্যা করতে সাহিত্যিকদের বাণী ব্যবহার করেছেন। আলজাজিরায় প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি মার্কিন-ইসরাইলি হামলার প্রসঙ্গে পারস্য কবি ফরিদ উদ্দিন আত্তারের উল্লেখ করেছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।